বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারটির দৌড়ে রোনালদো লড়বেন গত বছরের বিজয়ী লিওনেল মেসি ও অ্যাতলেতিকোর তারকা আন্তোয়ান গ্রিয়েজমানের সঙ্গে। ১৯৯৮ সালে একই পুরস্কার পাওয়া জিদানের বিশ্বাস, আগামী ১১ জানুয়ারি নির্দ্বিধায় চতুর্থ ব্যালন ডি’অর জিতবেন পর্তুগালের তারকা। মাদ্রিদ ডার্বি শেষে রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ জিদান, ‘ক্রিস্তিয়ানো সেরা এনিয়ে আমার কখনও সন্দেহ ছিল না এবং আজ (শনিবার) রাতে সব বিতর্ক থেমে গেল।’
/এফএইচএম/