হুলেন লোপেতেগুইর দলের চেয়ে ৩ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে ইতালি। আগের সপ্তাহে স্প্যানিশদের কাছে সান্তিয়াগো বার্নাব্যুতে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আজ্জুরিরা। সিরো ইমোবিলের গোলেল ইসরায়েলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইতালি। তাদের অর্জন ১৯ পয়েন্ট। অন্তত দ্বিতীয় স্থান তাদের নিশ্চিত।
লিচটেনস্টেইনের মাঠে স্পেনের গোল উৎসবের শুরু ৩ মিনিটে। সের্হিয়ো রামোস করেন প্রথম গোল। ১৫ ও ১৬ মিনিটে আলভারো মোরাতা ও ইস্কোর গোলে স্পেনের স্কোর হয় ৩-০। প্রথমার্ধের চতুর্থ গোলটি করেন দাভিদ সিলভা ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে ইয়াগো আসপাসের জোড়া গোলে বিধ্বস্ত স্বাগতিকরা। মাঝে মোরাতা করেন নিজের দ্বিতীয় গোল। ৮৯ মিনিটে ম্যাক্সিমিলিয়ান গোপেলের আত্মঘাতী গোলে ৮-০ ব্যবধানে বিশাল জয় পায় স্পেন।
গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়া ১-১ গোলে ড্র করেছে মেসিডোনিয়ার সঙ্গে।
‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে আর একটি জয় দরকার সার্বিয়ার। রোমার ডিফেন্ডার আলেক্সান্দার কোলারোভের গোলে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে তারা হারায় ১-০ গোলে। দুই ম্যাচ হাতে রেখে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
তাদের সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে টিকে আছে ওয়েলস। ১৯৫৮ সালের পর প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা মলদোভাকে ২-০ গোলে হারিয়ে। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। তিন নম্বরে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান এক পয়েন্টের। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ১-১ গোলে ড্র করেছে জর্জিয়ার সঙ্গে।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘আই’ গ্রুপে। জিলফি সিগুর্দসনের জোড়া গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। তুরস্কের বিপক্ষে ১-০ গোলে হারা শীর্ষ দল ক্রোয়েশিয়ার সমান ১৬ পয়েন্ট তাদের। তুরস্ক ও ইউক্রেন সমান ১৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে। ফিনল্যান্ড ১-০ গোলে হারায় কসোভোকে, দুই দল আগেই বাদ পড়ে গেছে।