এবার রোনালদো-নেইমারের পোস্টারে আইএসের হুমকি

মেসি-নেইমারের এই পোস্টারে হুমকি দিলো আইএসরাশিয়া বিশ্বকাপে ত্রাস ছড়াতে কয়েকদিন আগে লিওনেল মেসির রক্তাক্ত চোখের পোস্টার ছড়িয়েছিল ইসলামিক স্টেটের (আইএস) অঙ্গ সংগঠন ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন। এবার তাদের হুমকির হাতিয়ার হলো নেইমার-রোনালদোর ‘বিকৃতমনা’ পোস্টার।

আগামী বছরের বিশ্বকাপে দর্শকমনে ভয়ভীতি ছড়াতে নতুন করে নেইমারকে টেনে এনেছে সংগঠনটি। সাইট ইন্টারলন্যাশনাল গ্রুপের প্রকাশিত এক পোস্টারে দেখা গেছে, এক আইএস সদস্য নেইমারের গলায় ছুরি ধরে আছে। আর মাটিতে লুটিয়ে পড়েছেন মেসি। পোস্টারের নিচে লেখা, ‘আমরা যতদিন মুসলিম দেশগুলোতে আছি ততদিন তোমরা নিরাপত্তা পাবে না।’

রোনালদোকে বন্দি করে রাখার পোস্টার ছেপেছে আইএসআরেক পোস্টারে চোখে আঘাত নিয়ে রোনালদো সামনের দিকে ঝুঁকে থাকতে দেখা গেছে। পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে মুখোশধারী এক জঙ্গি। সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা শোনা যায় না, দেখা যায়। তাই শুধু অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করছি।’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে ‘আল্লাহর শত্রু’ বলেছে জঙ্গি গোষ্ঠীটি। হাতকড়া পরা দেশমের দিকে বন্দুক ধরে আছে এক জঙ্গি, এমন পোস্টারে ফ্রান্সকে হুমকি দিয়েছে আইএস, ‘আমরা তোমাদের ভয় দেখিয়ে যাব এবং তোমাদের জীবনকে ধ্বংস করে দেব।’

দেশমের পোস্টারগত সপ্তাহে একটি পোস্টার প্রকাশিত হয়, যেখানে কারাগারে আটক আছেন মেসি। তার বাঁ চোখ দিয়ে রক্ত পড়ছিল। সেখানে লেখা, ‘শুধুই সন্ত্রাস’। ওই হুমকিকে আরও প্রতিষ্ঠিত করতে মেসির মুখের ডানপাশে লেখা ছিল, ‘তোমার এমন এক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করছো, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’ ওই ঘটনার পর আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন নড়েচড়ে বসেছিল। অবশ্য রাশিয়া তাদের সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী নভেম্বরে রাশিয়াতে স্বাগতিক দল ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্কা, দ্য সান