বিশ্বকাপের টিকিট কালোবাজারির দায়ে ফিফা কর্মকর্তা গ্রেফতার

ফিফা কর্মকর্তা রে উইলেনবিশ্বকাপের টিকিট কালোবাজারির অভিযোগে এবার ফিফা কর্মকর্তা রে উইলেনকে গ্রেফতার করেছে ব্রাজিলীয় পুলিশ। তিনি বিশ্বকাপের টিকেট বিক্রিতে ফিফার প্রধান সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত সপ্তাহে ব্রাজিলীয় পুলিশ টিকিট কালোবাজারির অভিযোগে আন্তর্জাতিক চক্রের ১১ জনকে গ্রেফতার করেছিল। ওই চক্রের সদস্যরা খেলোয়াড়-কর্মকর্তাদেরজন্যবরাদ্দকরাটিকেট অবৈধভাবে বিক্রি করে আসছিল। গত চারটি বিশ্বকাপে একই কাজ করে এই চক্র প্রায় ৯ কোটি ডলার হাতিয়ে নেয়। আগে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেই এবার রে উইলেনকে গ্রেফতার করা হলো।
সোমবার রিও ডি জেনেরোর বিলাশবহুল কোপাকাবানা প্যালেস হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বকাপ উপলক্ষে ফিফার অন্যান্য কর্মকর্তারাও ওই হোটেলেই অবস্থান করছেন। গ্রেফতারের পর রে উইলসনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রে উইলসনের গ্রেফতার নিয়ে কোনও মন্তব্য করেনি ফিফা। তবে তারা বলেছে, যে কোনও ধরনের তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।