শনিবার রাতের এই ম্যাচে প্রথমার্ধে আক্রমণের পসরা সাজালেও লক্ষ্যভেদ করতে পারেননি মেসি, সুয়ারেজরা।
৬ মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
২৬ মিনিটে সহজ একটি সুযোগ হাতছাড়া করেন মেসি। বল পেয়েও আর্জেন্টিনা ফরোয়ার্ড বল মেরে দেন গোলরক্ষকের কাছে।
বিরতির পরও আক্রমণে ধার কমেনি লুইস এনরিকের শিষ্যদের। ৫৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ।
লা লিগায় এ মৌসুমে সুয়ারেজের গোল সংখ্যা ১৩টি। গোলদাতাদের তালিকায় ১৪ গোল করে সবার ওপরে আছেন নেইমার।
৮৬ মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিক ভ্যালেন্সিয়া। জোরালো শটে বার্সা গোল রক্ষক ব্রাভোকে পরাস্ত করেন সান্তি মিনা।
এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা।
/এফআইআর/