লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে এভারটনের কাছে ২-১ গালে হেরে গিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে লিগ কাপের শিরোপা জেতার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়লো ম্যানসিটি। ফাইনালে যেতে ফিরতি লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে এভারটনকে হারাতেই হবে আগুয়েরোদের। ওই ম্যাচে ড্র করলেও সেমিতে চলে যাবে এভারটন।
বুধবার রাতে প্রথম সেমিফাইনালে এভারটনের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার ফুনেস মোরির গোলে পিছিয়ে পড়ে সিটি। অনেক চেষ্টার পর ৭৬তম মিনিটে নাভাসের গোলে সমতায় ফেরে মানুয়েল পেল্লেগ্রিনির দল। কিন্তু দুই মিনিট পরেই ফের এভারটনকে এগিয়ে দেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।
বাকি সময়ে আর কোনও গোল না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠে ফিরতি লেগে এভারটনকে আতিথ্য দেবে সিটি। ওই ম্যাচে ড্র করলেই সেমিতে চলে যাবে এভারটন। ফাইনালে যেতে জয়ের বিকল্প নেই ম্যানসিটির।
/এমআর/