ম্যাচের হারের কারণ সম্পর্কে তিনি বলেন,‘ভুলের পাশাপাশি প্রস্তুতিও অন্যতম কারণ। তারা সিঙ্গাপুরে তিন সপ্তাহের প্রি-সিজন প্র্যাকটিস করেছে। সেই তুলনায় আমাদের প্রস্তুতি একেবারেই কম। এর মধ্যে আবার এশিয়ান কোটায় এক জন নিয়ে মাঠে নেমেছি।' দেশি ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে পারফরম্যান্সে তারতম্য প্রসঙ্গে মানিক বলেন,‘বিদেশি খেলোয়াড়রা চেষ্টা করেছে। দেশি খেলোয়াড়দের মধ্যে কিছুটা ঘাটতি ছিল। একজন খেলোয়াড়কে গতকাল রাতে এক ক্লাব থেকে ফোন করা হয়েছে ম্যাচ শেষে চলে আসতে। এরকম আরও অনেক সমস্যা রয়েছে।'
এছাড়াও খেলোয়াড়দের মানসিকতার সমালোচনা করেন কোচ মানিক। তিনি বলেন, 'জাতীয় দল ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবলারদের সীমাবদ্ধতা রয়েছে। যার প্রভাব ম্যাচে স্পষ্ট।' অন্যদিকে ফিলিপাইনের ক্লাব ফিলিপাইনের সেরেস লা সাল এ্ফসির কোচ বলেন, ‘প্রথম দিকে দুই গোল পেয়ে যাওয়ায় ম্যাচ জেতাটা আমাদের জন্য সহজ হয়েছে।'
/আরএম/এমআর/