ইউরো

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের আগে যা জানা দরকার

ইউরোর মহারণে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম দুই সফল দল ফ্রান্স ও স্পেন। দুটি দলই পাঁচটি শিরোপা ভাগাভাগি করেছে। মিউনিখে আজ রাতে সেমিফাইনালের মঞ্চে দুই দলই চাইবে শ্রেষ্ঠত্ব অর্জনে একে অপরকে ছাড়িয়ে যেতে।

স্পেন জিতলে রেকর্ড সর্বোচ্চ চতুর্থ শিরোপা জিতবে তারা। ফ্রান্স জিতলে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনটি শিরোপার রেকর্ডে স্পেন, জার্মানির সঙ্গে ভাগ বসাবে।

এই শতাব্দীতে বেশির ভাগ জার্মানি ও ইতালির ছায়ায় থাকলেও সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে ফ্রান্স, স্পেনেরই সাফল্য বেশি। ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পর ১৩টি ইউরো কিংবা বিশ্বকাপ ফাইনালের মধ্যে মাত্র ৪টিতে তাদের (ফ্রান্স, স্পেন) কেউ ছিল না। এই সময়ে স্পেন দুটি ইউরো আর একটি বিশ্বকাপ জিতেছে। ফ্রান্স দুটি বিশ্বকাপের পাশাপাশি জিতেছে ২০০০ সালের ইউরো।

সম্ভাব্য লাইন আপ:

স্পেন: সিমোন, নাভাস, নাচো, লাপোর্তে, কুকুরেল্লা, ওলমো, রদ্রি, রুইস, ইয়ামাল, মোরাতা ও উইলিয়ামস।

ফ্রান্স: মেইগনান, কুন্দে, সালাইবা, উপামেকানো, হার্নান্দেস, কন্তে, চুয়ামেনি, রাবিও, গ্রিয়েজম্যান, কোলো মানি ও এমবাপ্পে।

এক নজরে:

** বড় টুর্নামেন্টে দুটি দল ষষ্ঠবারের মতো মুখোমুখি হবে। প্রথম চারবারের দেখায় তিনটি জিতেফে ফ্রান্স। তার মধ্যে ১৯৮৪ ইউরোর ফাইনালও আছে। স্পেন অবশ্য সাম্প্রতিক লড়াইয়ে বিজয়ী। বাকি লড়াই ড্রয়ে শেষ হয়েছে।

**ফ্রান্স চলতি ইউরোয় ওপেন প্লে থেকে গোল করতে পারেনি। সেমিতে আসার আগে লে ব্লুরা তিনটি গোল পেলেও দুটি ছিল আত্মঘাতী। আরেকটি পেনাল্টি কিক থেকে করেছেন এমবাপ্পে।

** কিলিয়ান এমবাপ্পে চলতি ইউরোয় ২০টি শট নিয়ে জালের দেখা পেয়েছেন মাত্র একবার।

**এই টুর্নামেন্টে পাঁচটি ম্যাচই জিতেছে স্পেন। এক আসরে কোনও দলই ৬ ম্যাচ জেতেনি। জেতেনি টানা ৬ ম্যাচও। 

**স্পেন পঞ্চমবারের মতো ইউরো ফাইনালে খেলার লক্ষ্যে নামবে। তাদের চেয়ে বেশি খেলার নজির জার্মানির- ৬টি। ইউরোতে আগের ৫ সেমিফাইনাল খেলে চারবারই ফাইনাল উঠতে পেরেছে লা রোহারা। একমাত্র পরাজয়টি আসে ২০২০ আসরে ইতালির বিপক্ষে।

** ফ্রান্স চতুর্থ ইউরো ফাইনাল খেলার লক্ষ্যে নামবে। আগে ১৯৮৪, ২০০০ ও ২০১৬ আসরের ফাইনাল খেলেছে। তার মধ্যে ১৯৮৪ ও ২০০০ সালে শিরোপা জিতলেও ২০১৬ সালে হেরেছে পর্তুগালের কাছে।