ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১৪:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:৪৫

এখন ইউরো জয়ের সুখস্মৃতি নিয়ে থাকার কথা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের একদিন পর নতুন এক স্ক্যান্ডেলে আলোচনায় স্প্যানিশ ফুটবল। দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচা!

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, স্পেনের প্রশাসনিক ক্রীড়া ট্রাইব্যুনালের (টিএডি) রায়ে রোচা নিষিদ্ধ হয়েছেন। যার কারণ হিসেবে বলা হচ্ছে, এমন সব সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যা ছিল তার ক্ষমতার বাইরে! যেমন সাধারণ সম্পাদক আন্দ্রিউ ক্যাম্পসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনা! 

অথচ খুব বেশি দিন হয়নি রোচা স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। বিতর্কিত সাবেক প্রধান লুইস রুবিয়ালেজের জায়গায় এসেছেন তিনি। রুবিয়ালেস গত বছরের আগস্টে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হেরমোসোকে ঠোঁটে চুমুর পরিপ্রেক্ষিতে বিতর্কের মুখে পড়ে যান। তার পর বাধ্য হয়েই পদ ছাড়তে হয় তাকে। অবশ্য তখনকার রুবিয়ালেস প্রশাসনে রোচা-রুবিয়ালেস দুজনেই দুর্নীতির অভিযোগে তদন্তাধীন রয়েছেন। 

এই নিষেধাজ্ঞার ফলে আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া সভাপতি নির্বাচনে তার অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যাচ্ছে। রায়ের কপি প্ল্যাট ফর্ম এক্সে দিয়েছেন এক স্প্যানিশ সাংবাদিক। সেখানে বলা হয়েছে, ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর স্পোর্টিং ফেডারেশনের কোনও পদেই থাকতে পারবেন না তিনি। যদিও এই রায়ের বিরুদ্ধে রোচার আপিল করার কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত পদে থাকার অনুরোধও নাকি করেছেন তিনি! তেমনটা হলে শরৎকালে পুনর্নিবাচনে তার অংশ নিতে বাধা থাকবে না। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
সর্বশেষ খবর
মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার