পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০০আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯

মেয়েদের ইউরোতে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। নাটকীয় ফাইনালে পেনাল্টি শুটআউটে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে ইংলিশরা। 

দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছেই হেরেছিল ইংল্যান্ড। এই ম্যাচে স্পেন ২৫ মিনিটে মারিওনা কালদেন্তের গোলে অগ্রগামিতা পেলে অনেকেই সেই ফাইনালের পুনরাবৃত্তি দেখছিলেন। কিন্তু স্পেনের আধিপত্যের বিপরীতে মোটেও মানসিকভাবে দুর্বল হয়ে যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রুসোর গোলে সমতা ফিরিয়ে ম্যাচের গতিপথ পাল্টায় তারা। তার পর স্কোরের আর হেরফের না হলে ম্যাচ চলে যায় শুটআউটে। 

ফাইনালের মঞ্চে বেঞ্চ থেকে বিশাল ইম্প্যাক্টটা রেখেছেন কেলি। তার বদলি হয়ে মাঠে নামার পরই পাল্টায় দৃশ্যপট। দলের প্রথম গোলটিতে ছিল তার অবদান। এমনকি ২০২২ সালের ইউরোর ফাইনালের ম্যাচ জেতানো গোলটিও ছিল তার করা। এই আসরেও ভূমিকা রাখলেন তেমন। ভাগ্য নির্ধারণী স্পট কিক থেকে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। 

টাইব্রেকারে স্পেন টানা তিনটি স্পট কিকের একটিতেও স্কোর করতে পারেনি। যেখানে ব্যালন ডি’অর জয়ী বোনমাতির কিকসহ দুটি সেভ করেন ইংলিশ গোলকিপার। অপর দিকে ইংল্যান্ডের বেথ মিড পা পিছলে ডাবল টাচে বল জালে পাঠালে পুনরায় শট নিতে হয় তাকে। সেখানে অবশ্য তার শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক। তবে পরের চার শটের তিনটিই কাঁপিয়েছে জাল। তাতে ইংল্যান্ডের কোনও দল বিদেশের মাটিতে বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো। 

/এফআইআর/   
সম্পর্কিত
লাল কার্ডের ম্যাচে ইউনাইটেডকে হারালো ম্যানচেস্টার সিটি
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বশেষ খবর
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার