ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ২১:০৫আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:০৫

এবারের ইউরো জিতেছে স্পেন। তাই টিম অব দ্য টুর্নামেন্টে স্প্যানিশদেরই আধিপত্য। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে স্পেনের ৬ খেলোয়াড় জায়গা পেয়েছেন। 

উয়েফার ঘোষিত সেরা একাদশে স্পেনের মিডফিল্ডের সবারই স্থান হয়েছে। রয়েছেন রদ্রি, দানি ওলমো ও ফাবিয়ান রুইজ। রয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকার। তার সঙ্গে রক্ষণে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজি, ফ্রান্সের উইলিয়াম সালিবা ও স্পেনের লেফটব্যাক মার্ক কুকুরেলা রয়েছেন। ফ্রান্সের মাইক মেইগনান জায়গা পেয়েছেন গোলকিপার হিসেবে। 

টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অন্যতম জার্মান ফরোয়ার্ড জামাল মুসিয়ালার সঙ্গে আক্রমণে দুই প্রান্তে রয়েছেন নিকো উইলিয়ামস ও ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। 

উইলিয়ামস ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে শুরুর গোলটি করেছিলেন। আর ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের করা গোলটি লা রোহাদের শিরোপা মঞ্চে পৌঁছাতে সাহায্য করেছে। 

ইউরো টিম অব দ্য টুর্নামেন্ট:

মাইক মেইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), ম্যানুয়েল আকানজি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেলা (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)।

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
অবসরের ঘোষণা শাকিরির
সর্বশেষ খবর
একবছরে  খেলাপি ঋণের হিসাব বেড়ে দ্বিগুণের বেশি
একবছরে  খেলাপি ঋণের হিসাব বেড়ে দ্বিগুণের বেশি
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
ওসমান হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীকে জামিন দেননি হাইকোর্ট
ওসমান হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীকে জামিন দেননি হাইকোর্ট
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস