বাফুফে কার্যনির্বাহী কমিটিতে এখলাস নাকি মনি?

গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে একটি সদস্য পদে টাই হয়েছিল। বাফুফে ভবনে শনিবার সেই একটি পদে নির্বাচন হতে যাচ্ছে। 

আগের নির্বাচনে কার্যনির্বাহী একটি সদস্য পদে এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি সমান ভোট (৬১) পাওয়ায় এই পদে আবার ভোট হচ্ছে।

মনি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার, ছিলেন ২০০৩ সাফজয়ী দলে। বর্তমানে প্রিমিয়ার লিগে কোচিং করাচ্ছেন।

নির্বাচনের আগে অবশ্য মনি নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে চিঠি দিয়েছেন।

অপরদিকে এখলাছ চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি। ১৪ বছর ধরে ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন। নিজের জেলায় অনেক দিন পর লিগ করছেন।

দুই প্রার্থীই বাফুফেতে ১৫তম সদস্য পদে জয়ের ব্যাপারে আশাবাদী।