চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা মরার লড়াইয়ে ডিফেন্ডার ম্যানুয়েল অ্যাকাঞ্জিকে দ্বিতীয় লেগে পাচ্ছে না ম্যানসিটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্লে-অফের প্রথম।লেগে পেশির চোট পান তিনি। কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন অ্যাকাঞ্জি।
৩-২ গোলে প্রথম লেগ হেরে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠা নিয়ে শঙ্কায় সিটিজেনরা। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে খেলবে তারা।
অ্যাকাঞ্জির ইনজুরি কতটা গুরুতর তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক স্ক্যান রিপোর্ট অনুযায়ী অন্তত কয়েক সপ্তাহের জন্য এই সেন্টার ব্যাককে মাঠে দেখা যাবে না।
পরের তিন ম্যাচে ২৯ বছর বয়সীকে দেখার কোনও সম্ভাবনা নেই। রিয়াল ম্যাচ ছাড়াও প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ও লিভারপুলের বিপক্ষে দেখা যাবে না তাকে।