চীনে বাংলাদেশের একাডেমি দলের দুর্দান্ত জয়ে শুরু

চীনের লিজাংয়ে  তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ । রবিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল।  স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে  হারিয়েছে ৪-০ গোলে।

৮০ মিনিটের ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে ছিল বাংলাদেশ। দলের হয়ে গোলের সূচনা করেন আশিক। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে তিনটি গোল করে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে  লাল-সবুজের সেনানিরা । ম্যাচের ৫৪ মিনিটে তাহসান গোল করেন, পরের মিনিটে আশিক নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয়  গোল  করেন। আর ৫৯ মিনিটে হেদায়েতের গোল নিশ্চিত হয় বড় জয়।

টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে রয়েছে চীনের  ইউহান দল ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে চীনের ইউহান দলের বিপক্ষে।