এতোদিন পর্যন্ত সালাহউদ্দীনের প্রতিদ্বন্দ্বী কে হবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিভিন্ন জনের নাম শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল আব্দুল মাতলুব আহমেদ, অঞ্জন চৌধুরী পিন্টুর নাম। শেষ পর্যন্ত নিশ্চিতভাবে কাজী সালাহউদ্দীনের বিপক্ষে নির্বাচন করবেন নরসিংদীর ওই সংসদ সদস্য।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা ১১ টা থেকে বাফুফে নির্বাচনের মনোনয়ন পত্র বণ্টন শুরু হয়েছে। ১৭ এপ্রিলও মনোয়নপত্র বণ্টন করা হবে।
১৮ এপ্রিল মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। মনোনয়ন পত্রের ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৯ এপ্রিল। একইদিন মনোনয়ন পত্র যাচাই বাছাইও করা হবে। ১৮ থেকে ২০ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ২১ এপ্রিল বাফুফের নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে। ৩০ এপ্রিল রেডিসন ব্লু হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/আরএম/এফআইআর/