কাজী সালাহউদ্দীনের বিরোধী জোটের প্যানেল ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে কাজী সালাহউদ্দীনের বিরোধী জোট। রবিবার ঘোষিত এই প্যানেলের সভাপতি হিসেবে রয়েছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান। প্যানেলে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দাঁড়িয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের।
এছাড়া সদস্য পদে দাঁড়ানোদের মধ্যে সবাই সাবেক ফুটবলার। সদস্য পদে রয়েছেন ৭জন। তারা রবিবারই মনোনয়ন পত্র কেনেন। এদিন দুটি করে মনোনয়ন পত্র কিনেছেন মনজুর কাদের, লোকমান হোসেন ভূঁইয়া ও  দেওয়ান শফিউল আরেফীন টুটুল। এরা তিনজনই সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির মনোনয়ন পত্র কিনেছেন।
একনজরে বিরোধী প্যানেল
সভাপতি- কামরুল আশরাফ খান

সিনিয়র সহ-সভাপতি- মনজুর কাদের

সহ-সভাপতি- আশরাফ উদ্দীন আহমেদ চুন্নু

সহ-সভাপতি- দেওয়ান শফিউল আরেফীন টুটুল

সহ-সভাপতি- লোকমান হোসেন ভূঁইয়া

সহ-সভাপতি- নজিব আহমেদ


সদস্য পদ

আব্দুল গাফফার

শেখ মোহাম্মদ আসলাম

আবু হাসান চৌধুরী প্রিন্স

কামরুন নাহার ডানা

নওশেরুজ্জামান

রুম্মন বিন ওয়ালি সাব্বির

কায়সার হামিদ

 

/আরএম/এফআইআর/