এমবাপ্পে মাঠে ফিরবেন কবে

নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ১-০ গোলে ফ্রান্সের জেতা ম্যাচে গোলটি করেন কিলিয়ানে এমবাপ্পে। গোলের পর ১৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ২৭ বছর বয়সী স্ট্রাইকারকে। ফ্রান্স দল থেকে বাদ পড়ে এমবাপ্পে ডাক্তারি পরীক্ষার জন্য মাদ্রিদে ফিরে এসেছেন এবং শনিবার তার বাম হাঁটুতে চোট ধরা পড়েছে। 

তুরস্কের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে গোল করার পরপরই ব্যথা অনুভব করেন, মাঠ ছাড়েন। 

এ নিয়ে রিয়াল মাদ্রিদ ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর আজ রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিস কর্তৃক পরিচালিত পরীক্ষার পর, তার বাম হাঁটুর পোস্টেরিয়র ক্যাপসুলের হাইপারএক্সটেনশন ধরা পড়েছে। তার সেরে ওঠার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে।’ 

আপাতত তাই কবে মাঠে ফিরতে পারবেন এমবাপ্পে তা পরিস্কার করে বলা হয়নি। 

এর আগে সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান বলেছিলেন যে, এই তারকা খেলোয়াড়ের অবস্থা মোটেই ভালো নয়। ফরাসি ফুটবল ফেডারেশনের কিছুক্ষণ পরই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। 

বাম হাঁটুর এই চোটের কারণে সোমবার বেলজিয়াম এবং শুক্রবার ইতালির বিপক্ষে ম্যাচগুলোতে খেলা হবে না এমবাপ্পের। এই দুটি ম্যাচই নেশনস লিগের অন্তর্ভুক্ত।