মুস্তাকিমের গোলে ম্যাকাওকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। মুস্তাকিমের করা একমাত্র গোলে ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে লোডভিক ডি ক্রুইফের দল। এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।

ম্যাচে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছেন ১৮ নম্বর জার্সিধারী মুস্তাকিম। তার একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাছাইপর্বে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরে অভিযান শুরু করেছিল দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এবার ম্যাকাওকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ক্রুইফের শিষ্যরা।

তিন ম্যাচে দুটি জয় ও একটি হার নিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ছয় পয়েন্ট।