সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলার উপদেষ্টা (পরিচালক) মীর মো. মোতাহার হোসেন, বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীণ ক্রীড়া সংগঠক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।
দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা কাল বুধবার বিকালে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
/আরএম/এমআর/