বিজয় দিবস কুস্তিতে বিজিবি ও সেনাবহিনীর শিরোপা

বাংলাদেশ রেসলিং ফেডারেশনের ব্যস্থাপনায় অনুষ্ঠিত ওয়ালটন বিজয় দিবস প্রতিযোগীতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ ও মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। রেসলিং

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণ ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ রার্নাস-আপ হয়। তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার।

মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ রার্নাস-আপ হয়। তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ পুলিশ।

প্রতিযোগিতায়, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারের ১২৮ জন নারী ও পুরুষ কুস্তিগীর অংশ নেন। যার মধ্যে ৬৪ জন পুুরুষ ও ৬৪ জন মহিলা কুস্তিগীর ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর, এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক আল-মামুন, ডেপুটি ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ প্রমুখ।

/এমআর/