অনুষ্ঠানে শাহেদ রেজা বলেন, 'আমার ভালো লেগেছে যে আমাদের মেয়েরা তাদের অপেক্ষাকৃত শ্রেয়তর শারীরিক গঠনের প্রতিপক্ষের সঙ্গে লড়েছে এবং রৌপ্য পদক জিতেছে। আমার বিশ্বাস তারা একদিন স্বর্ণ পদক জয় করবে। ভারতের মেয়েরাও তো মানুষ, আমাদের খেলোয়াড়দের মাঝে একটা মনস্তাত্বিক প্রতিবন্ধকতা কাজ করে। বিশেষ করে ভারতের বিপক্ষে, এটি কাটাবার উদ্যোগ নিতে হবে।'
বিওএ মহাসচিব মহিলা দলকে বিদেশে খেলানোর ব্যাপারে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় একজন খেলোয়াড় পাকিস্তানে একটি টুর্নামেন্ট খেলার ব্যাপারে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ উপমহাসচিব আমিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক নারায়ন চন্দ্র দেবনাথ, ফেডারেশন সভাপতি নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর ও মহিলা দলের ম্যানেজার নীলা হাসান।
/অারএম/এফঅাইঅার/