মরক্কোর কাছে নাটকীয় ও বিতর্কিত হারের পর আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো জানান, আগের দিন অনুশীলনের সময় তার খেলোয়াড় থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্রাজিলের সাবেক ফুটবলার জিকো শুক্রবার ফরাসি পুলিশের কাছে অভিযোগ করেন, নগদ অর্থ, ঘড়ি ও হীরার গহনাসহ তার ব্যাগ চুরি হয়ে গেছে।
তিনটি বিশ্বকাপ খেলা ৭১ বছর বয়সী সাবেক ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ড বলেন, চুরির সময় ট্র্যানজিটে ছিলেন তিনি। তার গাড়ির জানালা ছিল খোলা।
প্যারিসিয়ান দৈনিক রিপোর্ট করেছে, ৫ লাখ ইউরো মূল্যের জিনিসপত্র হারিয়েছেন জিকো। যদিও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র বলছে, মূল্যের সংখ্যাটা বাড়িয়ে বলা হচ্ছে।
সেলেসাও লিজেন্ড প্যারিসে এসেছেন ব্রাজিলিয়ান অলিম্পিক দলের মেহমান হয়ে। কিন্তু অভিজ্ঞতা একদমই ভালো হলো না তার।