চীনকে ছাপিয়ে প্যারিস অলিম্পিকেও সেরা যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ২১:৪৭ আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২১:৫২

শেষ হলো অলিম্পিক গেমসের ৩৩তম আসর। প্যারিসে প্রায় তিন সপ্তাহের ৯১টি দেশের অ্যাথলেটরা লড়েছে ১০৪৪টি পদকের জন্য। রবিবার দিনের শেষ ইভেন্টে সোনা জিতে সেরার আসনে জায়গা করে নিলো যুক্তরাষ্ট্র। 

সোনার লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সমানতালে লড়েছে দুই দেশ। প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট ছিল মেয়েদের বাস্কেটবল। ১৯৯২ গেমসে হারার পর থেকে অপ্রতিরোধ্য যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। এই সময়ে চীনের সঙ্গে তাদের ব্যবধান ছিল মাত্র একটি সোনার। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬৭-৬৬ পয়েন্টে স্বাগতিকদের হারায় আমেরিকানরা। অলিম্পিকে মেয়েদৈর বাস্কেটবলে টানা অষ্টমবার চ্যাম্পিয়ন হয়ে এবারও সর্বোচ্চ স্বর্ণপদকজয়ীর তালিকায় শীর্ষে থাকলো দেশটি। এনিয়ে ১৯ বার তারা হলো প্রথম।

৩২৯টি সোনার মধ্যে সর্বোচ্চ ৪০টি করে পেয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে সব মিলিয়ে ১২৬টি পদক জিতে এক নম্বরে থাকলো আমেরিকানরা। ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে তারা। ৯১টি পদক চীনের। ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ গেছে তাদের ঝুলিতে। এনিয়ে টানা চারটি গেমসে যুক্তরাষ্ট্র শেষ করলো সবার উপরে থেকে। 

২০টি সোনা জিতে জাপান হয়েছে তৃতীয়। তাদের রুপা ১২টি ও ব্রোঞ্জ ১৩টি, মোট পদক ৪৫টি। সেরা পাঁচের শেষ দুটি দল অস্ট্রেলিয়া ও ফ্রান্স, যথাক্রমে তারা সোনা পেয়েছে ১৮ ও ১৬টি।

মোট ৯১টি দেশ পদক পেয়েছে। সোনা জেতার কৃতিত্ব দেখিয়েছে ৬২টি দেশ, এর মধ্যে আছে পাকিস্তানও। তারা ওই একটি পদকই পেয়েছে। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত গতবার সোনা জিতলেও এবার সেই সাফল্য পায়নি। তাদের অর্জন একটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির