প্যারিস অলিম্পিকে চীনের শেংয়ের দ্বিতীয় স্বর্ণপদক

প্যারিস অলিম্পিকে সোমবার দ্বিতীয় স্বর্ণপদক জিতলেন চীনের শেং লিহাও। পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম হয়েছেন তিনি।

১৯ বছর বয়সী চীনা অলিম্পিক রেকর্ড গড়েছেন। সব মিলিয়ে তার স্কোর ২৫২.২। সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন ২৫১.৪ স্কোর করে রৌপ্যপদক পেয়েছেন। ক্রোয়েশিয়ার মিরান মারিচিচ পেয়েছেন ব্রোঞ্জ।

গত শনিবার মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জেতেন শেং।

সোমবার একই দিন শেংয়ের স্বর্ণজয়ের ঘণ্টাখানেক আগে পুরুষদের ১০ মিটার সিনক্রোনাইজড প্ল্যাটফর্মে পারফর্ম করে চীন সেরা হয়। লিয়ান জুনজি ও ইয়াং হাওয়ের হাত ধরে সোনা পায় তারা।

সব মিলিয়ে ৫টি সোনা জিতেছে চীন। এছাড়া দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে তারা। মোট ৯টি পদক পেয়ে তালিকায় শীর্ষে দেশটি।