ছেলেদের ট্র্যাপ শুটিং ফাইনালে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের নাথান হেলস।
২৮ বছর বয়সী ৫০টির মধ্যে ৪৮টি শটে সফল হয়েছেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে চেক রিপাবলিক জুটির গড়া ডেভিড কোস্তেলেকি ও জিরি লিপতাকের ৪৩ শটকে পেছনে ফেলেছেন।
প্যারিস অলিম্পিকে হেলসের হাত ধরে তৃতীয় স্বর্ণপদক পেয়েছে গ্রেট ব্রিটেন।
চীনের কি ইং জিতেছেন রৌপ্য পদক। তার মাধ্যমে এই ইভেন্ট থেকে প্রথম অলিম্পিক পদক পেলো চীনারা।
গুয়াতেমালার জ্যা পিয়েরে ব্রল কারদেনাস পেয়েছেন ব্রোঞ্জ। দেশটির অলিম্পিক ইতিহাসে এটি যে কোনও ইভেন্টে কেবল দ্বিতীয় পদক।