বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় ওয়ারসিয়া খুশবু মহিলা ফিদে মাস্টার খেতাব অর্জন করেছেন। বিশ্ব দাবা সংস্থা আগস্টের রেটিং তালিকায় তার স্ট্যান্ডার্ড রেটিং ২১৪৫ হওয়ায় এই খেতাব দিয়েছে।
নিয়ম অনুযায়ী একজন মহিলা ২১০০ বা তার বেশি স্ট্যান্ডার্ড রেটিং করলে তিনি ফিদে মাস্টার খেতাবের জন্য আবেদন করতে পারেন। এমন অর্জনের পর খুশবু আরও সামনের দিকে এগিয়ে যেতে চান। এমনিতে দাবাতে স্পন্সর সংকট। বিশেষ করে দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে ভোগান্তি পোহাতে পেতে হয়। স্পন্সরের জন্য দাবাড়ুদের চারদিকে ছুটে বেড়াতে হয়।
এই অবস্থায় দাবাড়ুরা নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। খুশবু তাদের একজন। বড় লক্ষ্য এখন গ্র্যান্ডমাস্টার হওয়া। সেদিকেই দৃষ্টি তার।