প্রভাতী ইন্স্যুরেন্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৪:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৪:৩৫

প্রভাতী ইন্স্যুরেন্স পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৮ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৩ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৬ পয়সা।
গত অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা এবং এনএভি ছিল ১৬ টাকা ১৫ পয়সা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম