পুঁজিাবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৪৩, সিএসইতে কমেছে ৭৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৬:১৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৬:১৬


ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম বা শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ৭৬ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৬৩ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ১১ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ৭৯ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪২ কোটি ২২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৪৩ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে এবং ২০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ইউনাইটেড পাওয়ার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এসিআই, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লংকা-বাংলা ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মা।
বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২১ কোটি ৪১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৬ কোটি ২৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৭৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৮ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯১৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৯৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, লিন্ডে বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, খুলনা পাওয়ার, এসিআই এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম