সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৫৫ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২২ কোটি ০৩ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬১ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ২০ পয়েন্টে এবং ১৩ দশমিক ১০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, লিন্ডে বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইবনেসিনা, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড এবং এসিআই।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ০৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ৭ হাজার ৭৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১২ হাজার ৮২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৯৩৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০১ দশমিক ৬১ পয়েন্ট কমে ১১ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, ডোরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোমোবাইল এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/








