এপ্রিলে মূল্যস্ফীতি ৫.৬১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৬, ১৭:১০আপডেট : ০৩ মে ২০১৬, ১৭:১৩

মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চে এ হার ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ। আর গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, মূলত দেশে চালের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে।
এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং পরিকল্পনা সচিব তারিক-উল–ইসলামও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৪ শতাংশে, যা গত মার্চ মাসে ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যেমূল্যস্ফীতি কমে দাড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশে, যা গত মার্চ মাসে ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ। যার মধ্যে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১১ শতাংশে, যা মার্চে ছিল ৩ দশমিক ১৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮০ শতাংশে, যা মার্চে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে, যা গত মার্চ মাসে ছিল ৭ দশমিক ২৭ শতাংশ। যার মধ্যে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ শতাংশে, যা মার্চে ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১১ শতাংশে, যা মার্চে ছিল ৯ দশমিক ১২ শতাংশ।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম