অবলুপ্ত হওয়া গ্রামীণ-১ ফার্স্ট স্কিম অফ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারা ইউনিটপ্রতি ২৪ দশমিক ৬৬ টাকা করে ফেরত পাবেন।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭১তম কমিশন সভায় ফান্ডের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছ।
সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্টির দেওয়া অডিট প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। মূল্য নির্ধারনের ক্ষেত্রে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত ফান্ডের প্রকৃত সম্পদ ও ২ মার্চ ২০১৬ এর অডিট রিপোর্ট বিবেচনায় নেওয়া হয়েছে। ট্রাস্টির দেওয়া এ মূল্যায়ন কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে অনুমোদন করে বিএসইসি।
বিএসইসি’র সিদ্ধান্ত অনুযায়ি, আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফান্ডের ইউনিটহোল্ডার মধ্যে এ টাকা বণ্টন করতে হবে। অন্য পর্যবেক্ষণগুলোর ওপর পরবর্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন সিদ্ধন্ত নেয়।
উল্লেখ্য, মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মালিকগণকে অবসায়ন পরবর্তী বণ্টনযোগ্য অর্থ, ট্রাস্টি ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন) এর মাধ্যমে ফেরত প্রদান করা হবে। তবে শর্ত হিসেবে উল্লেখ্য করা হয়েছে, অর্থ প্রদানের ক্ষেত্রে মার্জিন শ্রেণিভুক্ত গ্রাহকদের (বিও হিসাবসমূহের) প্রাপ্য অর্থ একত্রে মার্জিন গ্রাহকদের সংশ্লিষ্ট ডিপিকে ইএফটিএনের মাধ্যমে প্রদান করবে। উক্ত ডিপি পরবর্তীতে ইউনিট মালিকগণের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসাবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রদান কিরবে। এক্ষেত্রে প্রত্যেক মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ডিপি অনুযায়ী মার্জিন গ্রাহকের তালিকা ও বিবরণসহ নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডের ট্রাস্টিকে জানাতে হবে এবং অর্থ বিতরণের পর তাদের একটি প্রতিবেদন পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ট্রাস্টিকে হস্তান্তর করবে।
এদিকে, মিউচ্যুয়াল ফান্ডের যে সকল ইউনিট মালিকগণকে ইএফটিএনের মাধ্যমে অর্থ প্রদান কোনও যৌক্তিক কারণে সম্ভব নয় শুধুমাত্র সেসকল ক্ষেত্রে ক্রসড চেক বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাস্টি অর্থ ফেরত প্রদান করবে।
/এসএনএইচ/








