পুঁজিাবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৪৮, সিএসইতে বেড়েছে ৮৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৫:২৫আপডেট : ০৫ মে ২০১৬, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এছাড়া এদিন ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেলেও সিএসইতে সামান্য কমেছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৮ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৮৮ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৮ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিদ্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৭৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছ দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে এবং ২৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবলি যমুনা, লিন্ডে বাংলাদেশ, বেক্স ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ,  স্কয়ার ফার্মা, ডোরিন ফার্মা, কেয়া কসমেটিকস এবং ইউনিক হোটেল।
বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিদ্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে  ৮২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৪৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৯৭৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনইটেড এয়ার, কেয়া কসমেটিকস, মবিল যমুনা, ডোরিন পাওয়অর, পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড এবং স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের