পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সূচকে রেকর্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মে ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:৫৯

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) সূচক বেড়ে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ৩৬ হাজার পয়েন্টের মাইল ফলক স্পর্শ  করেছে। সোমবার দেশটির পুঁজিবাজারের সূচক ২৫৮ পয়েন্ট বেড়ে ৩৬ হাজার ২শ’ পয়েন্টে অবস্থান করছে।

দেশটির দৈনিক সংবাদপত্র ডন’র অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি মর্গান স্ট্যানলে ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এমএসসিআই) পাকিস্তানের পুঁজিবাজারকে বিনিয়োগের উদীয়মান দেশ হিসেবে উল্লেখ করে। এরপর গত সপ্তাহ থেকে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সূচক একটানা বাড়তে থাকে। আর গত বৃহস্পতিবার সূচক প্রথমবারের মতো ৩৬ হাজার পয়েন্ট অতিক্রম করে।

দেশটির পুঁজিবাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মূলত পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাওয়ায় গত কয়েক দিন ধরে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

দেশটির টপলাইন সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ সোহাইল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাওয়ায় এবং বাজারে বড় বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ায় বাজার ঊর্ধ্বমুখী।

সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর হারিয়েছে পাকিস্তান টোবাকো এবং ইন্ডাস ডায়িং কোম্পানির শেয়ার। এছাড়া ওষুধ এবং সিরামিক খাতের কোম্পানির শেয়ার, দাম বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।

এমএসসিআই যুক্তরাষ্ট্র ভিত্তিক শেয়ারবাজার সূচক ও পোর্টফোলিও বিশ্লেষক প্রতিষ্ঠান। গত বছরের শেষ ভাগে প্রতিষ্ঠান পাকিস্তানের পুঁজিবাজারকে উদীয়মান বিনিয়োগ স্থান হিসেবে চিহ্নিত করে।

/এসএনএইচ/

সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম