পুঁজিবাজারে লেনদেন কমেছে প্রায় ১১০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১৫:২২আপডেট : ১১ মে ২০১৬, ১৫:২৪

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১০ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০৯ কোটি ৮০ লাখ টাকা।

অন্যদিকে, এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১২ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ২০ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২২ কোটি ০২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মবিল যমুনা, ফারইস্ট নিটিং, ডোরিন পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার এবং কেয়া কসমেটিকস।

বুধবার সিএসই’র লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৮ কোটি ২৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৭৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১২ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, বিএসআরএম স্টিল, নাভানা সিএনজি, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম