সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৩১ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৮৯ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৭০ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৬৪ লাখ। গত রবিবার লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডার্স সিস্টেম, ইউনাইটেড পাওয়ার, ডোরিন পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, আইটি কনসালটেন্ট, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৫ কোটি ২৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১ কোটি ০৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩১৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৯৭৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ডোরিন পাওয়অর, ইউনাইটেড এয়ার, খুলনা পাওয়ার, ড্রাগন সোয়েটার, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস এবং বিএসআরএম স্টিল।
/এসএনএইচ/








