পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ২৮, সিএসইতে বেড়েছে ৬৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৫:২৯আপডেট : ১৯ মে ২০১৬, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৬৭ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫১ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৭৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ২৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ১০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার,  লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এমারেল্ড অয়েল, ডোরিন পাওয়ার, ইফাদ অটোমোবাইল এবং খান ব্রাদার্স পিপি ওভেন।
বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৫৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, ডোরিন পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের