চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে মো. সাইফুর রহমানকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার বিএসইসির ৫৭৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ড অ্যান্ড এডমিনিস্ট্রেশন রেগুলেশনের সকল প্রবিধান মেনে এ নিয়োগ অনুমোদন করা হয়েছে। তিনি ৩ বছর এ পদে দায়িত্ব পালন করতে পারবেন।
জুনের প্রথম সপ্তাহে তিনি সিএসইতে যোগদান করবেন বলে জানা গেছে।
মো. সাইফুর রহমান এর আগে বাংলাদেশ চাটার্ড অ্যাকাউন্টেন্ট ইন্সটিটিউটের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
/এসএনএইচ/








