সরকারের তেল কেনার ঘোষণা আয় বাড়বে শাহজিবাজারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ১৫:০১আপডেট : ২৫ মে ২০১৬, ১৫:০৩

শাহজিবাজর পাওয়ার সরকারের স্থানীয় রিফাইনারিগুলো থেকে বাড়তি দামে জ্বালানি তেল কেনার সিদ্ধান্তে আয় বাড়বে শাহজিবাজার পাওয়ার কোম্পানির। গত ২৪ মে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।

ফলে সব ধরনের জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। আর সরকারকে বাড়তি দামে তেল সরবরাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) সহযোগী কোম্পানি পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেডের বছরে আয় হবে ৭৩ কোটি টাকা। পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেডের ৯০ শতাংশ শেয়ার শাহজিবাজার পাওয়ারের মালিকানায় রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, যেসব রিফাইনারি স্থানীয় ও আমদানি করা কনডেনসেট (প্রাকৃতিক গ্যাসের উপজাত) পরিশোধন করে তেল উৎপাদন করে থাকে, নতুন মূল্য তালিকা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তালিকা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ২ দশমিক ০৬ টাকা বা ৩ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়ে ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে সরকার ডিজেল কিনতো ৫৫ দশমিক ৯৪ টাকায়। এছাড়া কেরোসিন ৫৫ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ৫৯ টাকা এবং পেট্রোলের দাম লিটারে ৩ দশমিক ৭১ টাকা বা ৬ শতাংশ বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম