পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৮, সিএসইতে বেড়েছে ৭০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১৫:১৬আপডেট : ২৯ মে ২০১৬, ১৫:১৬

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইএক্স বেড়েছে ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৭০ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৯৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ২৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, খান ব্রাদার্স পিপি ওভেন, কেয়া কসমেটিকস, আমান ফিড এবং বেঙ্গল উইন্ডসর।

রবিবার সিএসই’র লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৮২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৯৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ ‍সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, জিপিএইচ ইস্পাত, ফ্যামিলি টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, খান ব্রাদার্স পিপি ওভেন এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম