সাইফ পাওয়ারের রাইট ছাড়ার প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১৯:১৭আপডেট : ২৯ মে ২০১৬, ১৯:১৭

সাইফ পাওয়ারটেক শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সভা। কোম্পানিটি প্রতিটি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ প্রস্তাব অনুমোদ দেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা যায়, ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকায় রাইট শেয়ার কিনতে পারবেন শেয়ারহোল্ডাররা। ব্যাটারি প্রকল্পের সম্প্রসারণের জন্য পরিশোধিত মূলধন বাড়াতে বাজারে রইট শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ প্রস্তাবে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৭ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।

ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক