পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা যায়, এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৭ পয়সা।
আগের অর্থবছরে কোম্পানিটর ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা এবং এনএভি ছিল ৭১ টাকা ৪০ পয়সা।
/এসএনএইচ/








