মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৫:২৯আপডেট : ০১ জুন ২০১৬, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনে পরিমান। আবার সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ১৫ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৬ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৬৭ কোটি ৯১ লাখ টাকা।

এদিন ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৩ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৮ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  তিতাস গ্যাস,  লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন, শাহজিবাজার পাওয়ার, বেক্স ফার্মা, মবিল যমুনা এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।
বুধবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ০৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার, লাফার্জ ‍সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, তিতাস গ্যাস,  ডোরিন পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম