পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ২৪, সিএসইতে বেড়েছে ৪৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৫:৩৩আপডেট : ০২ জুন ২০১৬, ১৯:৫৭

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম বা শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট ও সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩২ কোটি ২৪ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ১৫ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৪৯ কোটি ০৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৫২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ১৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩৫ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ১৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, বেক্স ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড পাওয়ার, ডোরিন পাওয়ার এবং স্কয়ার ফার্মা।
বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ৭২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ০৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩২৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৩ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো,  ইউনাইটেড এয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার,  লাফার্জ ‍সুরমা সিমেন্ট,  জিপিএইচ ইস্পাত, ডোরিন পাওয়ার এবং তিতাস গ্যাস।

পড়ুন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ

আরও পড়ুন: দাম কমতে পারে, বাড়তে পারে


/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম