থাই বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১৯:৪৮আপডেট : ০৮ জুন ২০১৬, ১৯:৪৮

থাইল্যান্ড ও বাংলাদেশ থাইল্যান্ডের বাজারে বিশেষ কিছু পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা চেয়েছে বাংলাদেশ। এছাড়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ (মোস্ট ফ্যার্ভাড নেশন) সুবিধা যেন বাংলাদেশের জন্য অব্যাহত থাকে তার জন্য থাইল্যান্ডকে অনুরোধ করেছে ঢাকা।

থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম মঙ্গলবার থাই উপপ্রধানমন্ত্রী সমকিড জাতুসরিপিটাক এর সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান।

মোনা তাসনিম বাংলা ট্রিবিউনকে বলেন, গত সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ এক্সপো  সম্পর্কে আমি থাই উপপ্রধানমন্ত্রীকে অবহিত করেছি।

গত ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৫৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং প্রায় ১৫০০ থাই নাগরিক এই এক্সপো দেখতে আসেন।

রাষ্ট্রদূত বলেন আগামী চতুর্থ যৌথ বাণিজ্য কমিটির বৈঠক এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

যেসব পণ্যের উপর বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার চায়, সেসব পণ্যের একটি নতুন তালিকা যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে বাংলাদেশ হস্তান্তর করবে বলে তিনি জানান।

এদিকে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় থাই উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেছেন থাইল্যান্ড তাদের ’লুক ওয়েস্ট পলিসি’ এর অধীনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সংহত করবে এবং বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে।

জাতুসরিপিটাক বলেন দুইদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে নিয়মিতভাবে আলোচনা হওয়া প্রয়োজন এবং এর মাধ্যমে ব্যবসা, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি করা সম্ভব।

এ বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত থাই উপপ্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ঘোষণা করেছেন যদি থাই ব্যবসায়িরা আগ্রহী হয় তবে বাংলাদেশে তাদের একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল দেওয়া হবে।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন- 

কানাডা প্রবাসী তামিম চৌধুরীই আইএস-বাংলাদেশের আবু ইব্রাহিম!
চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

/এসএসজেড/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী