উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৪ কোটি ২৮ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৫:০৫আপডেট : ১৫ জুন ২০১৬, ১৫:০৫

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৪ কোটি ২৮ কোটি টাকার কিছুটা বেশি। মোট লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৬৯ লাখ টাকা।

এদিন উভয় পুঁজিবাজারের প্রধান সূচক বাড়লেও অন্য সূচকগুলোতে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৮২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩০ কোটি ১৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে এবং ০ দশমিক ৫২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৭২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, আমান ফিড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং শাহজিবাজার পাওয়ার।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২১ কোটি ৭৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ১৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডোরিন পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং কাশেম ড্রাইসেল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক