উভয় পুঁজিবাজারে প্রধান সূচক কমেছে ১৬ পয়েন্ট করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৫:১০আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:১০

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইএক্স ও সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট করে কমেছে।  

তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে প্রায় ১৮০ কোটি টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ২৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৫৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৯১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ৮ দশমিক ৭০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭২৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৭৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিএসআরএম লিমিটেড, এমারেল্ড অয়েল, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিড, এবং কাশেম ড্রাইসেল।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ৬৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়ে ৬ কোটি ৮৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ০৭ পয়েন্ট কমে ৮ হাজার ২৩৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫২৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১২ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক অ্যাক্সেসরিজ, কাশেম ড্রাইসেল, জিপিএইচ ইস্পাত, ইউনাইটেড এয়ার এবং কেডিএল অ্যাক্সেসরিস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম