শেয়ারবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৭, সিএসইতে কমেছে ১০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৪:৩৯আপডেট : ১৯ জুন ২০১৬, ১৪:৩৯

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক ও লেনদেন উভয় কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২১৬ কোটি ৯১ লাথ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৩৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২১ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৫৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২০৯ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ৪ দশমিক ৯৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আমান ফিড, কাশেম ড্রাইসেল, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৭ কোটি ৭৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৮ হাজার ২২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৫১২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ২৩ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট,  অলিম্পিক অ্যাক্সেসরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডোরিন পাওয়ার, কাশেম ড্রাইসেল, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার এবং বিএসআরএম লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম