সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৯ পয়েন্ট।
তবে এদিন ডিএসইর লেনদেন সামান্য বাড়লেও কমেছে সিএসইর লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৭১ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন কমেছে ৩৮ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৭১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৩৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৯ কোটি ১৩ লাখ টাকা। গত মঙ্গলববার লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্টে এবং ০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ফিড, স্কয়ার ফার্মাম ড্রাগন সোয়েটার, ইবনেসিনা, লাফার্জ সুরমা সিমেন্ট, ডিবিএইচ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ৫৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৩৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৯ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৭৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৩৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ড্রাগন সোয়েটার, সেন্ট্রাল ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ফিড, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজ, ডোরিন পাওয়ার এবং আমান ফিড।
/এসএনএইচ/








