ডিএসই’র নতুন এমডি মাজেদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:৩৫

মোহাম্মদ মাজেদুর রহমান দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই কর্তৃপক্ষের সুপারিশের আলোকে বিএসইসি এ অনুমোদন দিয়েছে।

বুধবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ডিএসই পরিচালনা পর্ষদ কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে নিয়োগের জন্য বিএসইসির কাছে তার নাম সুপারিশ করে।

ব্যাংকিং খাতে ৩০ বছরের অভিজ্ঞ কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট ও আফ্রিকায় একই খাতে কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, মাশরেক ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে লংকা-বাংলা ফাইন্যান্সে ও আর্থিক পরামর্শক হিসেবে আয়ারল্যান্ডভিত্তিক ইকারেন্সি মিন্ট লিমিটেডে জড়িত আছেন।

মেয়াদ শেষে স্বপন কুমার বালা পদ ছেড়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির এমডি পদটি খালি হয় চলতি বছরের ১৩ এপ্রিল। আর এই পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই।

/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম