পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে বেড়েছে ৬৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৬, ১৫:২৬আপডেট : ৩০ জুন ২০১৬, ১৫:২৬

ডিএসই ও সিএসই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট।

তবে গত কার্যদিবসের চেয়ে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ২০৮ কোটি ৯৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ১৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ২৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৮৬ কোটি ২৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২০৮ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে এবং ১৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাং, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, আমান ফিড, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ফার ক্যামিকেল।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৩১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম